প্রতিবেদন: MAMATA FB LIVE : ফুটপাতবাসী পরিবার। সেখানেই উনুন জ্বেলে চলছিল বাচ্চার জন্য দুধ ফোটানো। সেই সময়ই হাজির হন মন্ত্রী। সব দেখে রেগে আগুন পুরমন্ত্রী। যে ছবি এখন ভাইরাল। সেই ফুটপাতবাসী পরিবারের পাশে দাঁড়ালেন এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফেসবুক লাইভে এসে গোটা ঘটনায় মর্মাহত মমতা বলেন, ওই পরিবারটি রাজি থাকলে আমরা ওদের দায়িত্ব নিতে পারি। আমাদের কোনও কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা থেকে বাচ্চাদের পড়াশোনা, কাজের ব্যবস্থা করার চেষ্টা করতে পারি। ওই ঘটনার তীব্র নিন্দা করে এদিন মমতা বলেন, মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ। এভাবে গরিব মানুষকে মারবেন না। গরিব হওয়া কোনও অপরাধ নয়। তুলে দেওয়ার আগে ওদের জন্য ব্যবস্থা করে দিন। আপনাদের তো সবার বড় বড় বাড়ি, অট্টালিকা, কিন্তু ওই গরিব মানুষগুলো কোথায় যাবে কখনও ভেবেছেন! এছাড়াও এদিন একাধিক ইস্যুতে রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।

Be the first to comment