Barun Bishwas Murder: সাক্ষ্য দিলেন শোকার্ত বৃদ্ধ বাবা, অভিযোগের আঙুল প্রাক্তন মন্ত্রীর দিকে

Spread the love

রোজদিন ডেস্ক: আদালতে দাঁড়িয়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিলেন তিনি। সন্দেহ প্রকাশ করলেন তাঁর নিহত তরুণ শিক্ষক পুত্রের হত্যার (Barun Bishwas Murder) নেপথ্যে ছিলেন এই মন্ত্রী।
২০১২ সালের ৫ জুলাই গোবরডাঙ্গা স্টেশনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন প্রতিবাদী তরুণ শিক্ষক বরুণ বিশ্বাস।
সোমবার আদালতে কনিষ্ঠ পুত্রের সেই নৃশংস হত্যা মামলার সাক্ষী দিতে এলেন নবতিপর পিতা। গোটা আদালত তখন তাকিয়ে আছে তাঁর দিকে। দুই পুত্র কন্যা অসিত ও প্রমীলার কাঁধে ভর দিয়ে আদালতে এসে তিনি জানিয়ে দিলেন, তাঁর প্রতিবাদী পুত্রের নৃশংস হত্যার নেপথ্যে যে ষড়যন্ত্র হয়েছিল, তার অন্যতম কুশীলব ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। দীর্ঘ চোদ্দ বছর পেরিয়ে গেলেও সুবিচার মেলেনি। এবার তাঁরা চান, প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক, শাস্তি পাক। বরুণ বিশ্বাসের নবতিপর পিতার চোখের জলের ধারায় সিক্ত তখন আদালতে উপস্থিত অন্যদের মনও।
উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বরুণ বিশ্বাস হত্যার তদন্ত ফের শুরু হয়েছে। পরিবারের আশা, এবার বিচার পাবেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*