LPG PRICE HIKE: মাসের শুরুতে ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম, কত হল কলকাতায়?

Spread the love

প্রতিবেদন: টানা দু’মাস কমার পর পুজোর মুখে এসে ফের বাড়ল রান্নার গ্যাস (LPG PRICE HIKE) বা এলপিজির দাম। ১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। তবে এবার দাম বৃদ্ধি হল শুধু বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। ডোমেস্টিক বা গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্তরা।

তবে পুজোর মুখে ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ছোট থেকে বড় ব্যবসায়ীদের। রাষ্ট্রায়ত্ব গেল সংস্থাগুলির তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার পিছু দাম ৯ টাকা ৫০ পয়সা দাম বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর কলকাতায় ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে হবে ২,৮৮৪ টাকায়। ১৪ কেজির সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*