- ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত মহিলাদের মধ্যে নতুন ইতিহাস তৈরি করলেন এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা। ভারতীয় সশস্ত্র বাহিনীর নন-মেডিক্যাল শাখা থেকে প্রথম মহিলা অফিসার হিসেবে এভিএম পদে পৌঁছেছেন তিনি।
- নেশা মুক্ত ভারত গড়ার বার্তা দিতে বালুরঘাট পুলিশ সুপার অফিসের সামনে প্রায় ২ লক্ষ নিষিদ্ধ ফেনসিডিলের উপর রোড রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রোলার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো নিষিদ্ধ ফেনসিডিলের বোতল।
- কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন।
- বারুইপুরকাণ্ডে ধৃত লাহেকের মা গুরুতর অসুস্থ অবস্থান হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করার আবেদন জানান আইনজীবীরা। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও একাধিক শর্ত দিয়েছেন বিচারপতি। অন্তর্বর্তী জামিনে থাকাকালীন এলাকার বাইরে যেতে পারবেন না লাহেক। তদন্তের খাতিয়ে বারুইপুর থানা ডাকলে উপস্থিত হতে হবে সিপিএম এই নেতাকে।
- ক্যামাক স্ট্রিটকাণ্ডে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব শেষে শেক্সপিয়র থানা থেকে বের হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
- হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। রেলের অনুমান, মঙ্গলবার সকাল ৭ টা নাগাদ ঘটনাটি ঘটে।
- মাইথন ও পাঞ্চেত থেকে ছাড়া হচ্ছে বিপুল পরিমাণ জল। টানা তিন দিনের বৃষ্টি ঝাড়খণ্ডে এবং শিল্পাঞ্চলে তেনু ঘাট থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে।
- মিষ্টির দোকানে মিলল কেজি কেজি মেয়াদ উত্তীর্ণ পনির। আপাতত পনির বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর। বর্ধমানের ঘটনা। একটি দোকান থেকে ঘি কিনে তা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়াও মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম, নরম পানীয় বাজেয়াপ্ত করা হয়েছে।
- সোমবার রাতে খাতড়া বাজারের প্রায় ১৫টি মিষ্টির দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালায় জেলা প্রশাসনের দল। একই সঙ্গে মুকুটমণিপুরের একাধিক হোটেল ও রেস্তোরাঁতেও পরিদর্শন করা হয়।
- গোয়েন্দা বিভাগের অফিসের পাশেই পরপর দুই দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল ভাঙড়ের বড়ালিঘাটে। বাসন্তী হাইওয়ের ধারে একটি সাইবার ক্যাফে ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে দেওয়াল ও শাটারের গার্ড ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। অভিযোগ, ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে দোকান থেকে জিনিসপত্র চুরি করা হয়।
- টানা বৃষ্টির জেরে মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক দম্পতির। মৃতদের নাম যথাক্রমে পালকু বাস্কে ও সোমা বাস্কে। বাঁকুড়ার সিমলাপালের কুশতোড়া গ্রামের ঘটনা।
- গাড়ুই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় আসানসোল রেলপাড়-সহ একাধিক এলাকা জলের তলায়। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের দিলদারনগর, রামকৃষ্ণ ডাঙাল, চাঁদমারি এলাকায় জল জমে গিয়েছে।
- চা বাগানের সেচের জলাশয়ে পড়ে গেল মা হাতি ও শাবক। আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম চা বাগানের ঘটনা। ঘটনাস্থলে বনদপ্তর, পুলিশ পৌঁছায় এবং মা ও শাবক হাতিকে উদ্ধার করে।
- ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গোডাউনে সরকারি প্রকল্পের সামগ্রী মজুত থাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের গোডাউনে পড়ুয়াদের জন্য বরাদ্দ ‘সবুজ সাথী’ প্রকল্পের ১৭টি নতুন সাইকেল, একাধিক হুইলচেয়ার এবং ত্রাণের পলিথিন ও ত্রিপল জমে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক।
- পুলিশি অভিযানে মিলল বিপুল পরিমাণ ব্রাউন সুগার,সোনার গয়না,যার মুল্য কোটি টাকার বেশি ৷ এছাড়াও উদ্ধার হয়েছে নগদ লক্ষাধিক টাকা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি চয়ন বেরা মাদকচক্রের মাথা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

Be the first to comment