Musician’s Death, দেশের আইন শৃঙ্খলা নিয়ে শাহকে প্রশ্ন রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক :

দিল্লিতে মণিপুরের বিশিষ্ট সঙ্গীতশিল্পী চংথাং বিক্রম সিং এর নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। একদল মদ্যপের হামলায় এই সঙ্গীত শিল্পী মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় উত্তর পূর্বাঞ্চলে ও ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে প্রশ্ন করেন, একজন পিতা, দিল্লিতে নিজের বাড়ির সামনে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন! তিনি বাড়ির সামনে মদ্যপ দের চিৎকার, হুল্লোড় বন্ধ করতে বলেছিলেন৷ অমিত শাহ কে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেন, দিল্লি সহ সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি বাড়ছে। কি উত্তর দেবেন উনি?

সঙ্গীত শিল্পীর এই বেদনাদায়ক, মর্মান্তিক মৃত্যুতে উত্তর পূর্বাঞ্চলের মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ তাঁরা দিল্লিতে নিরাপদ কিনা জানতে চাইছেন বলে মন্তব্য করেন তিনি। সমাজ মাধ্যমে প্রশ্ন তোলেন দিল্লি পুলিশ এই সব হামলা বন্ধে কি ব্যবস্থা নিয়েছে? রাহুল গান্ধী এই মর্মান্তিক ঘটনায় দ্রুত তদন্তের দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*