রোজদিন ডেস্ক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বাই-এ মেগা অনুষ্ঠানের (PM’s meeting in Mumbai) আগে দুই সন্দেহ জনক ব্যক্তিকে আটক করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। ধৃত ব্যক্তির কাছে বন্দুক ও উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন পুলিশ, প্রশাসন। আজ মুম্বাই-এ এই অনুষ্ঠানের প্রবেশ পথে এক যুবক নিজেকে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক বলে পরিচয় দেন। তাঁর সঙ্গে দেহরক্ষী হিসাবে একজন ছিলেন। অনুষ্ঠানের নিরাপত্তায় থাকা আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা নিজেদের দাবির সপক্ষে কোন নথি দেখাতে না পারায় দুজনকে আটক করে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মুম্বাই পুলিশ আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ওখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই দুই ব্যক্তি কি উদ্দেশ্যে আসেন, ও নিজেদের ভূয়ো পরিচয় দিয়ে প্রবেশের চেষ্টা করেন, এতে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল।
এই ঘটনাকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারাও তদন্ত শুরু করেছেন বলে জানা যায়। আটক দুই ব্যক্তির বক্তব্যে বহু অসঙ্গতি মিলেছে। তাঁদের সঙ্গে অন্য কারও যোগাযোগ ছিল কিনা, উদ্দেশ্য কি ছিল ইত্যাদি নিয়ে তদন্ত করছে পুলিশ ও গোয়েন্দারা।

Be the first to comment