Sachin Pailot রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করলেন

Spread the love

রোজদিন ডেস্ক: পঞ্জাবের গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে ওই রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়া সচিন পাইলট দলের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করলেন।।
তাঁদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ও হয় তাঁর।
গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ পঞ্জাবে সবাইকে ঐক্য বদ্ধ করে কাজ করাই এখন সচিন পাইলটের বড় চ্যালেঞ্জ বলে রাজনৈতিক মহল মনে করেন। দক্ষ সংগঠক হিসাবে পরিচিত এই নেতার সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আসন্ন পঞ্জাব বিধানসভার নির্বাচন সহ একাধিক বিষয়ে আলোচনা করেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গেও দলকে শক্তিশালী করার ওপর জোর দিচ্ছে কংগ্রেস। রাজ্যে এবার প্রথম বিজেপি ক্ষমতায় আসার পর দলের দায়িত্ব বেড়েছে। দলের প্যানেলিস্ট হিসাবেও তিন নতুন মুখ এনেছে প্রদেশ কংগ্রেস।
প্রাক্তন বামপন্থী নেতা প্রসেনজিৎ বসু, সুকৃতি রঞ্জন বিশ্বাস ও সিদ্ধব্রত দাস কে প্যানেলিস্ট করা হয়েছে বলে দলীয় সুত্রে জানা যায়।
আগের যাঁরা আছেন, তাঁদের সঙ্গে এই তিন সুবক্তা র নাম যুক্ত হোল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*