Writer’s Building – সংস্কারের ভার আদানির হাতে ??

Spread the love

রোজদিন ডেস্ক: কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত সাবেক মহাকরণের সংস্কারের ভার এবার আদানির হাতে যাচ্ছে?
নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, গত সোমবার আদানি গোষ্ঠীর এক প্রতিনিধি দল মহাকরণ পরিদর্শন করেন। সেখানে আদানি গোষ্ঠীর অন্যতম উপদেষ্টা সঞ্জয় থাড়ে সহ রাজ্য সরকারের একাধিক পদস্থ আধিকারিক ছিলেন। প্রাক্তন আই এ এস সঞ্জয় থাড়ে এই রাজ্যের একাধিক দফতরে কাজ করেছেন।
চলতি মাসে নিউ টাউনে আদানি গোষ্ঠীর দুহাজার শয্যাবিশিষ্ট হাসপাতালের শিলান্যাস হওয়ার কথা। সুত্রের খবর, রাজ্য সরকার এর জন্য প্রায় ৬০ একর জমি দিচ্ছে। সেখানে জমির চরিত্র বদল সহ নানা কাজের জন্য প্রায় দু হাজার কোটি টাকা রাজস্ব ছাড় দেওয়া হবে। এর পরিবর্তে ওই শিল্প গোষ্ঠী মহাকরণের সংস্কার করে দেবে। যদিও যে বিপুল পরিমাণ রাজস্ব ছাড় দেওয়ার কথা, তার তুলনায় মহাকরণের সংস্কার বাবদ খরচ প্রায় কিছুই না।
প্রাক্তন সরকারের আমলে মহাকরণ সংস্কারের কাজ শুরু হলেও অত্যন্ত মন্থর ভাবে তা হচ্ছে। এই সংস্কারের জন্য দেড়শো কোটি টাকা মত প্রয়োজন।

সূত্রের খবর, বর্তমান সরকার ও এই টাকা খরচ করতে ইচ্ছুক না। বরং আদানি গোষ্ঠীকে সংস্কারের ভার দিতে খোদ মুখ্যমন্ত্রী আগ্রহী।
২০১৩ সালের অক্টোবরে মহাকরণ সংস্কারের কথা ঘোষণা করে গঙ্গার ওপারে নবান্ন য় প্রশাসনিক ভবন নিয়ে গেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সংস্কারের কাজ হলে ফিরে আসার কথা ও বলেছিলেন। যত দিন গেছে সাবেক মহাকরণের সংস্কারের কাজ ও শ্লথ হয়েছে।
বর্তমান মুখ্যমন্ত্রী ও সরকার ও এর সংস্কার হলে এখানে বসে প্রশাসন চালাবেন বলে মনে করেন না আমলা মহল। এই সরকার ও নিউ টাউনে নতুন প্রশাসনিক ভবন তৈরির রূপরেখা নিয়েছেন।
ওয়াকিবহাল মহল মনে করেন, সাবেক মহাকরণ সংস্কারের পর তা সংগ্রহ শালা করা হতে পারে। এমন কি বর্তমান সরকার তা শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত করে দিতে পারে বলেও গুঞ্জন উঠেছে।
চলতি মাসে আদানি গোষ্ঠীর হাসপাতাল “আদানি আরোগ্য নিকেতনের ” শিলান্যাস হতে পারে। সেখানে গৌতম আদানি ও আসতে পারেন। তখন ই সাবেক মহাকরণের সংস্কার নিয়ে ঘোষণা হতে পারে বলে আমলাদের একাংশ মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*