রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যে বিভাজিত তৃণমূলের উভয় নেতৃত্ব কেই আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে তলব করেছে। বিধান সভা নির্বাচনের পর রাজ্যে সাবেক মমতাপন্থী তৃণমূল ও ঋতব্রত পন্থী তৃণমূলের কাজিয়া চলছেই। উভয় শিবির ই দলের নাম, প্রতীক, তহবিলের মালিকানার দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেছে।
ইতিমধ্যে পুজোর আগে আগামী ৬ অক্টোবর দুই বিধান সভা কেন্দ্র রেজিনগর ও নন্দীগ্রাম বিধান সভা কেন্দ্রের উপ নির্বাচন। বিভাজিত তৃণমূলের কারা দলের নাম, প্রতীক পাবে তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।।
বুধবার নির্বাচন কমিশনের পাঠানো চিঠি তে উভয় শিবির কেই আগামী ১২ সেপ্টেম্বর দিল্লির নির্বাচন সদনে তলব করা হয়েছে।
উভয় শিবিরের আশা, তাঁরা ই দলের নাম, প্রতীক পাবেন।
বুধবার উপ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।।পরদিন তা খতিয়ে দেখা হবে।।১৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র পেশের শেষ দিন।
বুধবার রেজিনগর কেন্দ্রে আম আদমি জনতা পার্টির পক্ষে হুমায়ুন কবীরের পুত্র মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অন্যদিকে উপ নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন করার আর্জি নিয়ে ঋতব্রত শিবিরের প্রতিনিধিরা বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার নীলম মীনার সঙ্গে দেখা করেছেন। তাঁরা নন্দীগ্রামে প্রার্থী দেওয়ার ইঙ্গিত দেন, তবে মমতা ব্যানার্জি নিজে যদি প্রার্থী হন, তাবে তা দেওয়া হবে না।
আপাতত উভয় শিবির ই ১২, সেপ্টেম্বরে র বৈঠকের অপেক্ষায়।

Be the first to comment