- দুবাই থেকে তেল আভিভগামী ‘ফ্লাইদুবাইয়ের’ বিমানের ককপিটে আচমকাই শুরু হয় পাইলট ও কো-পাইলটের মধ্যে সংঘর্ষ। অভিযোগ, কো-পাইলট ছুরি নিয়ে হামলা করেন ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছরের উপর। গুরুতর আহত হয়েও পরিস্থিতি সামাল দিতে লড়াই চালিয়ে যান তিনি। তাঁর সাহসিকতার জেরেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরকে ‘হিরো’ বলে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
- বুধবার সন্ধেয় নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের সিইও তরুণ ঝুনঝুনওয়ালা-সহ একাধিক কর্তা। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
- বৃহস্পতিবার রাজ্যের শিল্পনীতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর বৈঠক রয়েছে। ওই বৈঠকে বন্ধ কারখানার জমির বিষয়টি গুরুত্ব পেতে পারে।
- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে রাজ্যে মৌসুমি বায়ুর বিদায়পর্ব সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন করে কোনও নিম্নচাপ বা অন্য কোনও আবহাওয়া ব্যবস্থা তৈরি হলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।
- দুর্গাপুজোয় ডিজে ব্যবহারের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল বারুইপুর জেলা পুলিশ। যে পুজো কমিটি ডিজে ভাড়া নেবে এবং যে ব্যবসায়ী ভাড়া দেবে উভয়ের বিরুদ্ধেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
- খারাপ রাস্তা ও দীর্ঘ যাত্রার কারণ দেখিয়ে SIR ট্রাইব্যুনাল থেকে ইস্তফা দিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়।
- বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হলো। ১০ অক্টোবর থেকে এই মহড়া শুরুর সম্ভাবনা।
- ভয়াবহ অগ্নিকাণ্ড কর্নাটকের ম্যাঙ্গালোরের তৈল শোধনাগারে। বুধবার, ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড (এমআরপিএল)-এর এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। ঘটনায় আহত হয়েছে আরও আট জন।
- বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগল গাজিয়াবাদের অ্যাভিনিক্স ডিজাইন কনসেপ্টস প্রাইভেট লিমিটেডের কারখানায়। মোট সাতটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে তাঁরা।
- সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার অফ সেসমোলজি-এর তথ্য অনুসারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। ভারতীয় সময় ৬টা ৫৯ মিনিটে অনুভূত হয় কম্পন।

Be the first to comment