GST GROWTH: বৃদ্ধি প্রায় ৬ শতাংশ, গত বছরের তুলনায় রাজ্যে বাড়ল জিএসটি আদায়

Spread the love

প্রতিবেদন: রাজ্যে গত বছরের তুলনায় সেপ্টেম্বরে জিএসটি (GST Growth) আদায় বাড়ল। এই বৃদ্ধির হার প্রায় ৬ শতাংশ। তবে এই হার সর্বভারতীয় গড়ের তুলনায় অনেক কম। কেন্দ্রের তরফে প্রকাশিত পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ জিএসটি আদায় হয়েছে ৫,৫৪৯ কোটি টাকা, যা গত বছরের একই মাসে ছিল ৫,২২৯ কোটি টাকা। অন্যদিকে, সারা দেশে সেপ্টেম্বরে অভ্যন্তরীণ জিএসটি আদায় বেড়েছে ১০ শতাংশ। একই সময়ে মোট গ্রস জিএসটি সংগ্রহ ১৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ লক্ষ ৩ হাজার ৫২১ কোটি টাকায় পৌঁছেছে। রাজ্যওয়ারি পরিসংখ্যান বলছে, অসমে জিএসটি আদায় বেড়েছে ৮৮ শতাংশ, উত্তরপ্রদেশ ও তেলেঙ্গানায় ১৮ শতাংশ, গুজরাতে ১৭ শতাংশ এবং মহারাষ্ট্রে ১৫ শতাংশ। সেই জায়গায় পশ্চিমবঙ্গের ৬ শতাংশ বৃদ্ধির হার জাতীয় গড়ের অনেকটাই নিচে রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*