রাজ্যের নাম হবে সব ভাষাতেই পশ্চিমবঙ্গ, জানালেন শমীক ভট্টাচার্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোমবার জানান৷ এই মর্মে বিধানসভার আগামী অধিবেশনে বিল আনা হবে। এর আগে কেরালা যখন কেরলম হোল, তখন তা সমর্থন করে এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করার পক্ষে রাজ্যসভায় সওয়াল করেছিলেন তিনি। সোমবার শমীক ভট্টাচার্য বলেন, বাংলা, পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল আর নয়, সব ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিম বঙ্গ। এই রাজ্যের জন্মের সঙ্গে এই নামের ইতিহাস জড়িয়ে আছে। তাই এই নাম করার জন্য বিধান সভায় বিল আনা হবে।
বাম আমলেও সব ভাষায় পশ্চিমবঙ্গ করার জন্য প্রস্তাব হয়েছিল। পরে তা বাংলা করার জন্য ঠিক হয়। যদিও সেই উদ্যোগ বেশিদূর এগোয়নি। প্রাক্তন সরকারের আমলে ও রাজ্যের নাম বাংলা করার দাবিতে বিধান সভায় প্রস্তাব এনে কেন্দ্রকে পাঠানো হয়েছিল। তবে এর সঙ্গে তৎকালীন সরকার বাংলা, ইংরেজিতে বেঙ্গল ও হিন্দিতে বঙ্গাল করার জন্য একতরফাভাবে কেন্দ্রকে প্রস্তাব পাঠায়। কেন্দ্র তা একটি নাম করার জন্য বলে। পরে আবার ও রাজ্যের নাম সব ভাষাতেই বাংলা রাখার প্রস্তাব দেওয়া হয়। তাও কার্যকর হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*