CJP নেতাদের জেলমুক্তির পরদিনই ফের তলব ক্রাইম শাখার

Spread the love

রোজদিন ডেস্ক : 
জেলমুক্তির পরদিনই ফের সিজেপি নেতাদের তলব করলো দিল্লি পুলিশের অপরাধ মূলক শাখা। সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার সঙ্গে আজ ডাকা হয়েছে অজিঙ্কা শিন্ডেকেও। যন্তর মন্তরে জোর করে প্রবেশ করে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনী কে বাধাদান ইত্যাদি অভিযোগে তাঁদের ডাকা হয়েছে।
তাঁদের এই তলব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, শুরু হয়েছে গুঞ্জনও। এক সপ্তাহ তিহাড় জেলে থাকার পর গতকাল ই দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা মুক্তি পেয়েছেন।
আজ কেন তাঁদের ডাকা হোল তা নিয়ে সিজেপি ও বিরোধী মহল উদ্বিগ্ন বলে জানা যায়।
সারা দেশে ইতিমধ্যেই নিজেদের আন্দোলন নিয়ে জনপ্রিয় হয়েছেন সিজেপি নেতারা। এবার কেন্দ্রর অঙ্গুলি হেলনে দিল্লি পুলিশ তাঁদের চাপে রাখতে চায় বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*