CHORBAGAN STAMPEDE: চোরবাগান কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিটের সদস্যরা, থ্রিডি ক্যামেরায় ছবি তুলে রাখল ফরেনসিক টিম

Spread the love

প্রতিবেদন: চোরবাগানের পুজো মণ্ডপে দুর্ঘটনার তদন্তে বৃহস্পতিবার ঘটনাস্থলে ফের হাজির হলেন কলকাতা পুলিশের তদন্তকারী দল সিটের সদস্যরা। ওই পুজো মণ্ডপের নকশা কেমন ছিল, কী ভাবে সাজানো হয়েছিল, প্রবেশ ও বেরনোর পথ কতটা চওড়া ছিল, এমন নানা বিষয় তারা এদিন খুঁটিয়ে দেখেন। সেই সব প্রশ্নের উত্তর খোঁজারও চেষ্টা করেন তারা। শুধু সিট নয়, এদিন চোরবাগানের মণ্ডপ ঘুরে দেখেন ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরাও। মণ্ডপ এবং তার আশপাশের অংশ ও এলাকার বিভিন্ন ছবি থ্রিডি ক্যামেরায় তুলে রাখেন তারা। চোরবাগান বিপর্যয়ের তদন্তে সিট গঠন করেছে পুলিশ। আগেও তারা চোরবাগানে গিয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখার পাশাপাশি, ঘটনার সময়ে মণ্ডপে উপস্থিত সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে ক্লাব সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাক্রম পুনর্নির্মাণ করে। এদিন আবার ঘটনাস্থলে যায় তারা। এদিন ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যান। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেন। সেই সঙ্গে থ্রিডি ক্যামেরায় পুরো এলাকার ছবি রেকর্ডিং করেন। ওই জায়গায় মণ্ডপ বেশিদিন রাখা সম্ভব নয়, তাই মণ্ডপ খুলে ফেলবার আগে যত তাড়িতাড়ি সম্ভব তদন্তকারীরা নমুনা সংগ্রহ করে রাখতে চাইছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*