- INDI জোটের ভার্চুয়াল বৈঠক স্থগিত হলো। বিরোধী নেতাদের পাওয়া যায়নি বলে স্থগিত করা হয়েছে মিটিং। ১ নভেম্বরের মিছিল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এ দিন।
- ‘মণ্ডপে আলো খুব কম ছিল। বেশি লোক ঢুকলে দুর্ঘটনা হবেই’, জানালেন এসআইটি-এর প্রধান অনিন্দিতা রায় সরস্বতী
- দশমীর রাতে মালদায় বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন। ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত মমতা তৃণমূলের কর্মী।
- ট্রেনের কামরায় সহযাত্রীর সঙ্গে ভাব জমানোর পরে অসুস্থ যাত্রীকে সাহায্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপরে ব্যাগের চেন খুলে প্রায় ৪৩ লক্ষ টাকার চুনি পাথর চুরি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার দুই সপ্তাহের মধ্যে চুরি যাওয়া সব পাথর উদ্ধার করল রেল পুলিশ।
- ৩৩ বছরের তাঁর নিরলস চেষ্টায় সেই স্বনির্ভর গোষ্ঠী কার্যত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। হাজার হাজার মেয়ের হাতে কাজের ব্যবস্থা করেছেন তিনি। বার্ধক্যজনিত কারণে বুধবার মৃত্যু হয় হাওড়ার বাগনানের বাসিন্দা মাধুরী ঘোষ। পেশায় বাগনান প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
- বিসর্জনের শোভাযাত্রায় অশান্তি। দুই বারোয়ারির সদস্যদের মধ্যে মারামারি হয়। হুগলির ব্যান্ডেলের ঘটনা। আহত হয়েছেন তিনজন।
- বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বংশীহারি থানার এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের কড়ই কলোনির দক্ষিণপাড়ার ঘটনা। অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত বিকাশ রায় (৩৪) পেশায় পরিযায়ী শ্রমিক।
- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে গেল মালবাহী গাড়ি। উল্টে যাওয়ার পরেই আগুন লেগে যায় গাড়িতে। বুধবার রাতে খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কের ধারগ্রাম শ্মশানের কাছে দুর্ঘটনা ঘটে।
- কেরালার পারাসালায় আচমকা ধস নেমে রেললাইন থেকে বিচ্যুত হলো বিলাসপুর-তিরুনেলভেলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। বুধবার রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। কোনও যাত্রী হতাহত হননি বলে সূত্রের খবর।
- ৩৫ তলা উঁচু আবাসন থেকে নীচে পড়ে গিয়েও অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন ২৭ বছর বয়সি চিনা ইনফ্লুয়েন্সার। দীর্ঘ ১৭ মাসের লড়াই ও চিকিৎসার পর সুস্থ হয়ে সমাজমাধ্যমে ফিরেছেন হুনান প্রদেশের বাসিন্দা ওই তরুণী।

Be the first to comment