রোজদিন ডেস্ক: পুজোর পর কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে শুক্রবার বিজেপি নেতৃত্ব বৈঠক করেন।
এই নির্বাচনে সাবেক তৃণমূলের একাধিক প্রতিনিধি প্রার্থী হতে পারেন বলে চর্চা চলেছে।
কলকাতা পুরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এইদিন জানান, প্রার্থী বাছাই নিয়ে তাঁদের দলের নিজস্ব পদ্ধতি আছে। তা মেনেই প্রার্থী বাছাই করা হবে। বিজেপির সঙ্গে আগে থেকে যোগাযোগ আছে, এমন ব্যক্তি রাই গুরুত্ব পাবেন। সাবেক তৃণমূলের কেউ প্রার্থী হচ্ছেন কিনা প্রশ্নে তিনি জানান,এই নিয়ে রাজ্য সভাপতি যা বলার বলবেন।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, সাবেক তৃণমূলের কেউ প্রার্থী হওয়ার জন্য তাঁদের দলের সঙ্গে যোগাযোগ করার কথা তাঁর জানা নেই। ২০২১ এর বিধান সভা নির্বাচন থেকে শিক্ষা নিয়ে এই বছর বিজেপি রাজ্যে ক্ষমতায় এসেছে।। মাবুষ জামা পরিবর্তনের জন্য ভোট দেননি বলে তিনি মন্তব্য করেন।
কলকাতা ও হাওড়া উভয় পুরসভাতে ই বিজেপি জয়ী হবে বলে তাঁর দাবি।
অনন্যা ব্যানার্জি, জুঁই বিশ্বাস, দেবলীনা কুমার প্রমুখ সাবেক তৃণমূল নেতা, নেত্রীরা এবার বিজেপির হয়ে দাঁড়াবেন বলে জোর গুজব রটেছে।
মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ গেরুয়া শিবির কে তীব্র কটাক্ষে বিঁধে বলেছেন, কলকাতা পুরসভার ২০৯ টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার লোক বিজেপি র নেই। তাই তৃণমূল থেকেই প্রার্থী নেওয়া হবে বলে ইঙ্গিত দেন।
অন্যদিকে এই নির্বাচন নিয়ে এন সি পি আই সাংসদ দের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের ঠান্ডা লড়াই অব্যাহত। এন ডি এর শরিক হিসাবে তাঁরা ও এই নির্বাচনে বিজেপির সঙ্গে লড়বেন বলে ব্যানার লাগানো হয়েছে। যদিও বিজেপি রাজ্য নেতৃত্ব জোটের কথা মানেন নি।
এইদিন এন সি পি আই নেতা সুদীপ ব্যানার্জি র ছবিতে কে বা কারা কালি লেপে দেন।
পুর ভোট নিয়ে এই বৈঠকে দলের কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Be the first to comment