প্রতিবেদন: দেশের কয়েক কোটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য বড় খবর। ডট বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের নয়া নিয়মের যাঁতাকলে পড়ে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আপনার মোবাইল ফোনে বন্ধ হয়ে যেতে পারে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের পরিষেবা। এই সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে ডট। আর তাতেই ঘুম ছুটেছে আম জনতার। এখন প্রশ্ন, কী আছে এই নতুন নিয়মে? ডটের নিয়ম অনুযায়ী, হোয়াটস অ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং প্ল্যাটফর্মের অ্যাকাউন্টগুলিকে অ্যাকটিভ সিম কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তবেই সেই সব অ্যাকাউন্ট সক্রিয় থাকবে নচেৎ নতুন বছরের ১ জানুয়ারি থেকে এই অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় বা অচল হয়ে যাবে। সহজ করে বললে, আপনি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন, সেটা সক্রিয় থাকতেই হবে। আগেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ এর ডেডলাইন ২০২৬ এর ৩১ ডিসেম্বর অবধি বাড়িয়েছে। মেসেজিং অ্যাকাউন্টগুলির নিরাপত্তা বাড়ানোর জন্য এবং অনলাইন প্রতারণার ক্ষেত্রে ভারতীয় মোবাইল নম্বর যাতে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ডট।

Be the first to comment