Bjp Mla পাপিয়া অধিকারী র সদ্য প্রাক্তন পি এ জালিয়াতির দায়ে গ্রেফতার!

Spread the love

রোজদিন ডেস্ক: বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক ( পি এ) সায়ন্তন সান্যাল কে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বর্ধমান থানার পুলিশ তাঁকে উত্তর ২৪ পরগণার বাড়ি থেকে গ্রেফতার করেছে।। পেশায় ঠিকাদার পি এ কে তিনি কিছুদিন আগেই সরিয়ে দিয়েছেন বলে বিধায়কের দাবি।।এইদিন ভোরে তাঁকে গ্রেফতার করে বর্ধমানের আদালতে তোলা হলে তাঁকে দুদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রায়নার সেহারাবাজারের বিশ্বরূপ সাহা ধৃত সায়ন্তন সান্যালের বিরুদ্ধে টাকা নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে মামলা করেন।। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১৯ লক্ষ র বেশি টাকা নিয়ে ফেরত দেন নি।।
বিধায়ক পাপিয়া অধিকারীর দাবি, তাঁর প্রাক্তন পি এ র বিরুদ্ধে নানা অভিযোগ আসায় পুজোর মধ্যেই তিনি ওঁকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন।।ভোটের সময় থেকে ই সায়ন্তন সান্যাল তাঁর সঙ্গে ছিলেন, তাঁর আড়ালে উনি কি করেন তিনি জানেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*