Siliguri তে শিক্ষিকাকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হওয়ার চেষ্টা অভিযুক্তর, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক: শিলিগুড়ি তে বুধবার সকালে এক শিক্ষিকাকে খুনের চেষ্টা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। অভিযুক্ত সজল দাস ও আক্রান্ত শিউলি দত্ত এক ই এলাকার বাসিন্দা। উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে পুলিশের অনুমান। বিবাহ বিচ্ছিন্ন বেসরকারি স্কুলের শিক্ষিকা নাবালক সন্তান নিয়ে ভাড়া থাকেন। আক্রমণ কারী ও বিবাহিত। এইদিন সকালে আচমকা শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে সজল দাস। রক্তাক্ত শিক্ষিকার আর্তনাদে স্থানীয় মানুষ সচকিত হন। আহত মহিলা অজ্ঞান হয়ে গেলে অভিক্সুক্ত বিষ পান করে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। দুজনেই হাসপাতালে চিকিৎসা ধীন।। কেন এই আক্রোশ, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*