Kolkata Private Hospital ফের অঙ্গদানের নজির!

Spread the love

রোজদিন ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারানো এক মহিলার মস্তিষ্কের মৃত্যু হয়েছে কলকাতার নামী বেসরকারি রুবি হাসপাতালে।। হালতু যাদবগড়ের বাসিন্দা ছিলেন তিনি। এই চরম শোকের মুহুর্তে তাঁর পরিবার সামাজিক কর্তব্যবোধে অবিচল থেকে তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি এই অঙ্গদান পর্ব চলে। সূত্রের খবর, তাঁর দুটি কিডনি, লিভার, কর্নিয়া তে উপকৃত হতে চলেছেন অন্য রোগী রা। এলাকার অন্য নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসক দের উপস্থিতিতে এই অঙ্গদান পর্ব চলেছে।
মহিলার পরিজনদের কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক রা সহ উপকৃত রোগী দের পরিবার গুলি। অঙ্গদান মহাদান, এই বোধ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় শোকের সময়েও স্বস্তি চিকিৎসক সহ সংশ্লিষ্ট মহলে। এই নজির আরও বাড়বে বলে তাঁদের আশা। মৃত মহিলার চক্ষুদানে আলো ফিরবে আর ও একজনের, কিডনি, লিভারে সুস্থ হবেন অন্য কেউ, এমন মহাদানে আপ্লুত রুবি হাসপাতাল কর্তৃপক্ষ ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*