INDIA ALLIANCE: আজ শনিবার দিল্লিতে ইন্ডিয়া জোটের জ্ঞানেশ কুমারের পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি

Spread the love

প্রতিবেদন: দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া বাতিল এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন ক্রমশ তীব্র করছে ইন্ডিয়া জোট। আজ শনিবার পাবলিক ইমপিচমেন্ট কর্মসূচি নিয়েছে বিরোধীরা।
দিল্লিতে দূর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির কারণে শুক্রবার এই কর্মসূচি স্থগিত করা হয়েছিল। সূচি অনুযায়ী আজ, শনিবার ৩১ অক্টোবর কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করবেন। এরপর রবিবার, ১ নভেম্বর দিল্লির মিন্টো রোড-কনট প্লেস সংযোগস্থল থেকে রামলীলা ময়দান পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন রাহুল গান্ধি। এরপর রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে প্রতিবাদ সভা। বিরোধীদের দাবি, বহু সাধারণ নাগরিক ও কর্মী এই সভায় যোগ দেবেন। এদিকে দিল্লি পুলিশের তরফে সভার অনুমতি দেওয়া হলেও মিছিল নিয়ে কোনও কথা বলা হয়নি। ফলে মিছিল নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারেন আন্দোলনকারীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*