আরও ১২

Spread the love
  1. ভোটচুরির অভিযোগে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ ইন্ডিয়া জোটের। সকাল থেকেই রামলীলামুখী জনতা।
  2. বেলা বাড়তেই হুডগোলা গাড়িতে রওনা দিলেন নেতারা। চালকের পাশের আসনে রাহুল গান্ধি। পিছনে একে একে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, ওমর আবদুল্লা ও ডি রাজা, অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
  3. বিরোধীদের মেগা সমাবেশের আগে কার্যত দুর্গে পরিণত হয়েছে রাজধানী। শুধুমাত্র রামলীলা ময়দানেই পুলিশ ও আধাসেনা মিলিয়ে মোতায়েন করা হয়েছে মোট ১০ হাজার নিরাপত্তাকর্মী। নজরদারিতে রয়েছে এআই প্রযুক্তির দুশোরও বেশি ক্যামেরা।
  4. এই কর্মসূচির জন্য দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ থেকে ৫৫ হাজার মানুষের জমায়েত সম্ভব। পুলিশ জানিয়েছে, তার বেশি জমায়েতের সম্ভাবনা তৈরি হলে ময়দানে পৌঁছোনোর আগেই ভিড় আটকে দেওয়া হতে পারে।
  5. রামলীলার সভার সাফল্য কামনা করল সিজেপি। সমর্থন জানিয়ে সভায় না থাকার ঘোষণা সিজেপি প্রধানের।
  6. ইন্ডিয়ার কর্মসূচির পাল্টা দিতে রবিবার দিল্লিতে মিছিল বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাদের নেতৃত্বে হবেওই মিছিল
  7. ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে মিছিলের ডাক বিজেপির। এই কর্মসূচিকে কেন্দ্র করে বাড়তি সতর্ক পুলিশ।
  8. ফের বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। এই নিয়ে টানা তিন মাস। কলকাতায় বাড়ল প্রায় ১০ টাকা।
  9. বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও একই রইল ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার।
  10. চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে নৈহাটির বড় মার মন্দির।
  11. মতুয়া গড়ে মুখ্যমন্ত্রী, পুজো দিলেন ঠাকুর বাড়িতে।
  12. অর্ণব যেতেই ফের আশঙ্কা জাগাচ্ছে নয়া ঘূর্ণিঝড় মুরাসু, কতটা বিপদ বাংলায় এখনও স্পষ্ট নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*