রোজদিন ডেস্ক: আধুনিক জীবনযাত্রার উন্নয়নের সঙ্গে অন্যতম সঙ্গী হয়ে উঠেছে কর্কট বা ক্যানসার রোগ ও। কয়েক বছর আগেও এই রোগের নাম শুনলেই আতঙ্কিত হয়ে উঠতেন মানুষ। বিজ্ঞানের জয়যাত্রা এখন মারণ এই রোগকেও অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্যানসার মানেই এখন আর মৃত্যুর করাল, শীতল পদধ্বনি না, আধুনিক চিকিৎসার কল্যাণে তা বেশির ভাগ ক্ষেত্রে জীবনের জয় ধ্বনিও।
কলকাতার অন্যতম নামী বেসরকারি রুবি হাসপাতালের উদ্যোগে শনিবার মহিলাদের স্তন ক্যানসার সচেতনতায় এক বর্ণময় পদযাত্রা অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন ক্যানসার জয়ী ও এই অভিনব পদযাত্রায় অংশ নেন। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি সেখানে ছিলেন। কয়েকশো জনের এই বর্ণাঢ্য মিছিল রুবি হাসপাতাল সংলগ্ন এলাকা পরিক্রমা করে।
ফাল্গুনী চ্যাটার্জি, সুদেষ্ণা রায়, দোলা ব্যানার্জি, চন্দন সেন,অরিজিৎ দত্ত,নন্দিনী চ্যাটার্জি, অরিন্দম গাঙ্গুলি, অমিতা দত্ত,অনিলাভ চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এতে অংশ নেন।
চিকিৎসক দের বক্তব্য, স্তন ক্যানসার সহ সব ধরনের ক্যানসার ই প্রাথমিক স্তরে নির্ণয় হলে এর থেকে মুক্ত হওয়া সম্ভব। এর জন্য প্রত্যেকের সচেতন হওয়া একান্ত জরুরি। এই লক্ষ্যে ই এই পদযাত্রার আয়োজন।

Be the first to comment