BJP র শ্রমিক সংগঠন গঠন হোল

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসা বিজেপি এবার দীর্ঘদিনের রীতি ভেঙে শ্রমিক সংগঠন গঠন করলো।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগে জানিয়েছিলেন,তাঁদের কোন শ্রমিক বা ছাত্র সংগঠন নেই। শনিবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকা কর্মীদের নিয়ে বিজেপির প্রথম স্বীকৃতি প্রাপ্ত শ্রমিক সংগঠনের যাত্রা শুরু হোল।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল সহ নেতাদের উপস্থিতিতে এই সংগঠন কাজ শুরু করলো। একে ঐতিহাসিক বলে জানান কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল।
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, কলকাতা বিমানবন্দর থেকে শুরু হওয়া এই শ্রমিক সংগঠন আগামী দিনে অন্য রাজ্যেও সম্প্রসারিত করা হবে। এর জন্য নয় সদস্য র কমিটি ও গঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন অরিত্র চ্যাটার্জি।
আগে বিজেপি মনে করত, কোন ও রাজনৈতিক দলের নিজস্ব শ্রমিক সংগঠন থাকলে সেই দল যখন সরকারে থাকবে, তখন শ্রমিকদের দাবি, বঞ্চনা, অধিকার ইত্যাদি নিয়ে আন্দোলন করতে পারবে না। এখন সেই মনোভাবের বদল হয়েছে বলে শমীক ভট্টাচার্যর কথায় স্পষ্ট। তিনি বলেন, “দেশকে লিয়ে করেঙ্গে কাম,কাম কা লেঙ্গে পুরা দাম! ” এই অবস্থান থেকে ই শ্রমিক সংগঠন তাঁরা তৈরি করলেন। মূলত অসংগঠিত ক্ষেত্র, চুক্তিভিত্তিক, ঠিকা কর্মী, বেসরকারি ক্ষেত্রের কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় এই সংগঠন কাজ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*