Ramlila Maydan, পৌঁছলেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা সহ বিরোধী নেতারা 

Spread the love

রোজদিন ডেস্ক :

ঘড়ির কাঁটা তখন তিনটে বেজে দু মিনিট৷ জন উচ্ছাসে আলোড়িত রামলীলা ময়দানে পৌঁছলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ একে একে বিরোধী নেতারা। ময়দানে তখন ভিড় উপছে পড়ছে। সকাল থেকে গোটা রাজধানী দিল্লির একটাই অভিমুখ ছিল রামলীলা ময়দান।

ত্রিবর্ণ জাতীয় পতাকা নিয়ে দলে দলে মানুষের স্রোত চলেছে রামলীলা ময়দানের দিকে, এমন ছবি রাজধানীর মানুষ স্মরণ কালের মধ্যে দেখেছেন কিনা মনে করতে পারেন না।

ক্ষণে ক্ষণে ধ্বনি উঠেছে, “ভোট চোর / গদি ছোড় “!

রাহুল গান্ধী দের নিয়ে হুডখোলা গাড়ি যখন রামলীলা ময়দান অভিমুখে রওনা দিয়েছে,, তখন ও জনতার স্রোত চলেছে তাঁদের সঙ্গে।

গত মাসে ও এই ইসুতে রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন সদন অভিযানে জনস্রোতের সাক্ষী হয়েছিল দিল্লি। আজ ফের এই মহা সমাবেশে গেরুয়া শিবির অশনি সঙ্কেত দেখছে বলে রাজনীতির কারবারিরা মনে করেন।

সারা দেশের জাতীয়, আঞ্চলিক কুড়িটির বেশি দলের ইন্ডিয়া জোটের এই সব আন্দোলন কোন বিশেষ রাজনৈতিক দলের পতাকা ছাড়াই সফল হয়েছে, জাতীয় পতাকা, সংবিধান হাতে ই অজস্র মানুষ অংশ নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*