- নয়াদিল্লিতে ‘ভারত রিনিউয়েবল এনার্জি সামিট অ্যান্ড এক্সপো’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে শক্তির সুরক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তার ওপর বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছেন যে, জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরতা বিশ্ব অর্থনীতিকে বারবার ব্যাহত করতে পারে।
- আরব সাগরে সোমালি জলদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাল ইন্ডিয়ান নেভি। গত সপ্তাহে একটি ইরানি ট্রলার অপহরণ করে নিয়েছিল জলদস্যুরা। তাতে থাকা ২০ জন নাবিককেও আটক করেছিল তারা। সেই বন্দিদের উদ্ধার করল ভারতীয় নৌ-সেনা।
- মধ্যরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু। IMD জানিয়েছে, সেই সময়ে তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে গিয়েছে স্থলভাগে। তার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে। দক্ষিণবঙ্গেও সকাল থেকে মেঘলা আকাশ।
- অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের গাজুয়াকা শিল্পাঞ্চলের হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ((HPCL)-এর শোধনাগারের ভিতরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সঙ্গেই শোনা যায় বিস্ফোরণের শব্দ। আগুনের শিখা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা।
- গুজরাটের আমেদাবাদে সোমবার রাত ৯টা নাগাদ থালতেজের ম্যাগনেট কর্পোরেট পার্কের একটি আইটি ভবনে আচমকা আগুন লাগে। ঘটনার সময়ে কমপক্ষে ৪০ জন কর্মী ভিতরে ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই বাঁচার আশায় বহুতল থেকে নীচে ঝাঁপ দেন। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
- ৬১তম জন্মদিনে প্রিয় তারকাকে এক নজর দেখতে ‘মন্নত’-এর বাইরে জমেছিল অগণিত ভক্তের ভিড়। ভক্তদের সেই ব্যাকুলতা আর ভালোবাসার জবাব দিতে অবশেষে মন্নতের বারান্দায় এসে ধরা দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। হাত নেড়ে, শ্রদ্ধার নমস্কার জানিয়ে এবং নিজের আইকনিক দু’ হাত ছড়ানোর পোজে ভক্তদের ভাসালেন উন্মাদনার জোয়ারে।
- সোমবার ধনধান্য অডিটোরিয়ামে শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক হয় কলকাতা পুলিশের। বৈঠকে পুজো মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের প্রবেশ ও বেরনোর পথ, বৃষ্টির সময় কী ব্যবস্থা নেওয়া হবে, শব্দবিধি এবং আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় একাধিক নির্দেশ দেওয়া হয়।
- পুরুলিয়ার মানবাজারে আদিবাসী সমাবেশ থেকে ফেরার পথে পিক আপ ভ্যান উল্টে জখম হলেন প্রায় ৩০ জন। সোমবার রাত ৮ টা নাগাদ ঘটনাটি বাঁকুড়ার খাতড়ার ধবনি থেকে সারেঙ্গার পি মোড় যাওয়ার রাস্তায় কেলাতি আশ্রম সংলগ্ন জোড়খালের সামনে।
- তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত। এর মধ্যেই মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং বন্দর লেঙ্গেহ-তেও একাধিক বিস্ফোরণ হওয়ার খবর মিলেছে।
- হ্যালোউইন উৎসবে আমেরিকার একাধিক শহরে বন্দুকবাজের হামলা। অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ থেকে ১৫ জন মানুষ।

Be the first to comment