PAROSH DUTTA DIED: প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক পরশ দত্ত, বয়স হয়েছিল ৭৮ বছর, আজ শনিবার শেষকৃত্য

Spread the love

রোজদিন ডেস্ক: প্রয়াত হলেন রাজ্য বিধানসভার প্রাক্তন সদস্য তথা তৃণমূল নেতা পরশ দত্ত। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ লেক গার্ডেন্সের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। এক সময় সক্রিয় রাজনীতি করলেও শেষ ৬/৭ বছর ধরে তিনি শারীরিক অসুস্থতার কারণে আড়ালে ছিলেন। আজ শনিবার সকালে কেওড়াতলা মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন পরশ দত্ত। এক সময় দলের রাজ্য সভাপতিও ছিলেন। পরে দলের সঙ্গে মতান্তরের কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০০১ সালে বেহালা পূর্ব থেকে জিতে প্রথমবার বিধানসভায় যান। পরে আবার তৃণমূল ছেড়ে যোগ দেন কংগ্রেসে। তাদের টিকিটে ২০০৬ সালে নিজের কেন্দ্রেই পরাজিত হন। তারপর ফের তৃণমূলে ফিরে ২০১১ সালে ঘাসফুল প্রতীকে জগদ্দল কেন্দ্র থেকে জিতে দ্বিতীয়বার বিধায়ক হন। ২০১৬ সালে ওই কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী হিসেবে পুণরায় জয়ী হন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই অসুস্থ হয়ে ধীরে ধীরে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। ফলে ২০২১ সালে দল আর তাঁকে টিকিট দেয়নি। এরপর পাকাপাকি ভাবে রাজনীতি থেকে দূরেই ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*