GANGASAGAR MELA: গঙ্গাসাগর মেলার আগে উচ্ছেদের নোটিস, বিপাকে মৎস্যজীবীরা

Spread the love

প্রতিবেদন: সামনেই গঙ্গাসাগর মেলা। কিন্তু তাঁর আগেই এবার মাথায় হাত সমুদ্র সৈকতে দীর্ঘদিন ধরে বসবাসকারী ও শুঁটকি মাছ প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মৎস্যজীবীদের। আগামী সাতদিনের মধ্যে তাঁদের অস্থায়ী ছাউনি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের এই ফতোয়া জারি হতেই কার্যত দিশেহারা সৈকতের কয়েকশো মৎস্যজীবী পরিবার। ভরা মরসুমে বিকল্প কোনও ব্যবস্থা বা পুনর্বাসনের ব্যবস্থা না করে এমন নির্দেশে বিপাকে পড়েছেন তাঁরা। স্থানীয় প্রশাসনের এমন পরিকল্পনাহীন এবং অমানবিক মনোভাব নিয়ে সরব হয়েছে মৎস্যজীবী সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। এবারেড গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মেলার রূপ দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে আরও বড় আকারে তুলে ধরতে ইতিমধ্যেই মেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই গঙ্গাসাগরের সৈকতে থাকা শুটকি মাছ তৈরি করা মৎস্যজীবীদের অস্থায়ী ছাউনি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। ওই মৎস্যজীবীদের দাবি, দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর ধরে তাঁরা সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করে মাছ ধরা, তা শুকনো করা এবং বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই চার মাস তাঁদের মাছ শুকনোর সময়। এটাই তাদের উপার্জনের মূল সময়। মৎস্যজীবীদের দাবি, এই মুহূর্তে তাঁদের কাছে প্রচুর পরিমাণে কাঁচা ও আধা শুকনো মাছ মজুত রয়েছে। মাত্র সাতদিনের নোটিশে এই বিপুল পরিমাণ সামগ্রী ও ছাউনি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই সঙ্গে তাদের দীর্ঘদিনের জীবিকা নির্বাহের জায়গা থেকে হঠাৎ সরিয়ে দিলে তাঁরা কোথায় যাবেন? এই ব্যবসার ভরসায় বিভিন্ন জায়গা থেকে তারা ঋণও নিয়েছেন, ফলে সবমিলিয়ে এখন দিশেহারা তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*