SALTLAKE FIRE: সল্টলেকের করুণাময়ী আবাসনে আগুন, জখম মা ও মেয়ে

Spread the love

প্রতিবেদন: সল্টলেকের করুণাময়ী আবাসনের ফ্ল্যাটে আগুন। আগিন লাগার সময় ঘরে ছিলেন মা ও মেয়ে তারা আটকে পরেন ভিতরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এরপর ওই মহিলা কোনওক্রমে বেরিয়ে আসতে পারলেও মেয়েটি আটকে পড়েন। পরে দমকল কর্মীরা জানালার গ্রিল কেটে তাঁকে উদ্ধার করে। ঘটনায় দু’জনেই অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওইদিন রাতে করুণাময়ীর ডি ১৯/১১ ফ্ল্যাটে আগুন লাগে। ঘরের ভিতরে আটকে পড়েন মা ও মেয়ে। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা ঘর ছেড়ে নীচে নেমে আসেন। তারাই প্রথম জানালা দিয়ে আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পান। ফ্ল্যাটের বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, বাড়িতে কারেন্ট ছিল না। তখন মেয়ে মোমবাতি জ্বালাতে গিয়েছিল। তার থেকেই কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টার পর জানালার গ্রিল কেটে বছর কুড়ির মেয়েটিকে উদ্ধার করে দমকল। মা ও মেয়ে দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত দুজনের অবস্থাই স্থিতিশীল। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*