Rajasthan, নুডলস খেয়ে শিশুর মৃত্যু! চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজস্থানের জয়পুরে নুডলস খেয়ে শিশুর মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, বাড়িতে তৈরি করে রাখা নুডলস এ কোন ভাবে বিষ ক্রিয়ার ফলে এই মর্মান্তিক ঘটনা। গত ১৯ নভেম্বর দুই শিশু কন্যা দিব্যাংশী ও পিহু কুমাবতের মা বাবা কাজে বেরোন। মেয়েদের জন্য নুডলস বানানো ছিল। দুই বোন তা খায়। বিকেলে তাদের মা বাড়ি ফিরে ঘুমন্ত দুই মেয়েকে ডাকাডাকি করলেও সাত বছরের পিহু ওঠেনি। উদ্বিগ্ন মা, প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বড় মেয়ে দিব্যাংশী ও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খাবারে বিষক্রিয়া এর কারণ। শিশু পিহুর ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*