Judicial inquiry হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায়

Spread the love

রোজদিন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে প্রাক্তন বিচার পতি প্রণব কুমার চ্যাটার্জি র নেতৃত্বে তদন্ত কমিটি (Judicial inquiry ) গঠন করা হোল। আগামী ২৭ আগস্ট কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বামপন্থী ছাত্র সংগঠনগুলি তদন্ত কমিটিতে ছাত্রদের প্রতিনিধি রাখার জন্যও দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ে শান্তি ফেরাতে সোমবার উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ছাত্র সহ সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। যদিও এবিভিপি ছাত্র সংগঠন, আরএসএস প্রভাবিত শিক্ষক সংগঠন আগেই বৈঠক ছেড়ে চলে যান।
গত বুধবার গভীর রাতে বহিরাগতের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নেপথ্যে প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ এর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। তদন্ত চলাকালীন তিনি যাতে কোন ক্লাস না নিতে পারেন,তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তোলেন বামপন্থী ছাত্র সংগঠন প্রতিনিধিরা।
তবে তা মানা হয়নি বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*