Government Medical College : চিকিৎসকের প্রাইভেট প্র‍্যাকটিসে কোপের আশঙ্কা!

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে (Government Medical College) শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র‍্যাকটিসে কি আবার কোপ পড়তে চলেছে? সোমবার সরকারের জারি করা এক নির্দেশিকা য় বলা হয় রোগী ভর্তির দিন থেকে (অ্যাডমিশন ডে) থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিনদিন তাঁরা কোন প্রাইভেট প্র‍্যাকটিস করতে পারবেন না। আপাতত এই তিন দিনের লক্ষ্মণ রেখা দেওয়া হলেও সংশ্লিষ্ট মহলে গুঞ্জন উঠেছে। প্রশ্ন উঠেছে, এরপর কি সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র‍্যাকটিসে কোপ মারতে চলেছে রাজ্য! এই নিয়ে কেউ মুখ না খুললেও সরকারি চিকিৎসক মহলে চাপা অসন্তোষ দেখা দিয়েছে।। বামফ্রন্ট আমলে সরকারি চিকিৎসক দের প্রাইভেট প্র‍্যাকটিস বন্ধ করা নিয়ে ব্যাপক জল ঘোলা হয়েছিল। অনেক পরে ২০০৬ সালে তা তুলে নেওয়া হয়।
যে চিকিৎসকরা ঘোষিত প্রাইভেট প্র‍্যাকটিস করেন না, তাঁরা এর জন্য কিছু অতিরিক্ত ভাতা, সুবিধা পান।
চিকিৎসকদের একাংশের প্রশ্ন, বিশেষ কিছু শাখায় অ্যাডমিশন ডে থাকে না। তবে তাঁরা তো এই নির্দেশিকার আওতায় আসবেন না। তবে অন্যদের ক্ষেত্রে তা চাপানো হচ্ছে কেন?
সরকারি হাসপাতালের বিবিধ সমস্যা সমাধান না করে চিকিৎসকদের ওপর এই ভাবে নিষেধাজ্ঞা চাপানোয় ক্ষুব্ধ অনেকেই। আপাতত তাঁরা সরকার পরে কি করে তা দেখার অপেক্ষায় আছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*