বেহালা সখেরবাজারে বাসের চাকায় পিষ্ট এক মহিলা, শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে গেলেন বাসের তলায়..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ফের পথ দুর্ঘটনার বলি। এবার ধর্মতলা থেকে ডায়মন্ডহারবারগামী বাসের চাকায় পিষ্ট হলেন এক মহিলা। তবে এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।সোমবার ব্যস্ত রাস্তায় যানজটপূর্ণ সখেরবাজার ক্রসিংয়ের কাছে ঘটে এই বেদনাদায়ক ঘটনাটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি সখেরবাজার থেকে ডায়মন্ডহারবারের দিকে যাচ্ছিল।
ওই বাসেরই যাত্রী ছিলেন মহিলা। তিনি শখেরবাজার ক্রসিংয়ে বাস থেকে নামছিলেন। সে সময়েই মহিলার শাড়ির আঁচল জড়িয়ে যায়। সিগন্যাল ছেড়ে দেওয়ায় বাসটিও ছেড়ে দেয়। আঁচলে পেঁচিয়ে পড়ে গড়িয়ে বাসের নীচে চলে যান ওই মহিলা। বাসের চাকায় পিষ্ট হয়ে যায় তাঁর শরীর।
স্থানীয় দোকানি ও পথচলতি সাধারণ মানুষ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। বাসটিকে আটক করেছে ঠাকুরপুকুর থানা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*