ABHISHEK BANERJEE IN HIGH COURT: ১৬টি এফআইআরের শুনানি এক সঙ্গে চেয়ে হাইকোর্টে অভিষেক, আর্জি খারিজ করল আদালত

Spread the love

প্রতিবেদন: ABHISHEK BANERJEE IN HIGH COURT : আইনি লড়াইয়ে ফের বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মোট ১৬টি এফআইআরকে একত্র করে শুনানির আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার তার সেই আর্জি পত্রপাঠ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, তাই একত্রে শুনানি সম্ভব নয়। এর আগে তিনি তাঁর বিরুদ্ধে মোট ক’টি এফআইআর হয়েছিল বলে আদালতের কাছে জানতে চেয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত প্রশাসনের কাছে তা জানতে চেয়েছিল। এরই মধ্যে তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের মামলায় গতকাল সোমবারই তিনি স্বস্তি পেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ফের ধাক্কা খেলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*