প্রতিবেদন: বাড়ির রান্নার গ্যাস বা এলপিজি কানেকশনের জন্য বাধ্যতামূলক ই-কেওয়াইসি (LPG E-KYC) চালু করেছে কেন্দ্র। এটা না করালে আর মিলবে না ভরতুকি।
গত ২৩ অগাস্ট ছিল তাঁর চূড়ান্ত সময়সীমা। তার মধ্যে এই কাজ শেষ করতেই হবে। এটা করাতে গিয়ে একদিকে গ্রাহক ও উল্টোদিকে এলপিজি ডিসট্রিবিউটররা নাজেহাল। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য স্বস্তির খবর। গ্যাসের কেওয়াইসি আপডেটের সময়সীমা ফের বাড়ানো হল। প্রথমে ই-কেওয়াইসি আপডেটের ডেডলাইন ছিল ১৬ অগাস্ট। তারপর তা বেড়ে হয় ২৩ অগাস্ট। কিন্তু, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনেকেই ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেননি। তাই গ্রাহকদের কথা ভেবেই তেল বিপণন সংস্থাগুলি ডেডলাইন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, এই বিষয়ে সরকারের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। নতুন ডেডলাইন ধার্য করা হয়েছে ৩১ অগাস্ট। এতে কিছুটা সুরাহা হবে বলেই মনে করছেন ডিসট্রিবিউটররা।

Be the first to comment