Baruipur Bjp worker Murder, গ্রেফতার বিজেপি নেতা সহ চার

Spread the love

রোজদিন ডেস্ক : 
বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে হত্যার ঘটনায়  (Baruipur Bjp worker Murder) বিজেপি নেতা সুজন মন্ডল সহ চার জনকে গ্রেফতার করলো পুলিশ৷ নিহতর পরিবারের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। বাড়ি থেকে ডেকে এই নৃশংস খুনের ঘটনায় গতকাল উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। নিহতের পরিবার সরাসরি অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি সদস্য সুজন মন্ডলের দিকে। পুলিশ পঞ্চায়েত সদস্য সুজন মন্ডল, কৃষ্ণা মন্ডল, কনক মন্ডল ও অনিল নাইয়া কে গ্রেফতার করেছে।
বিজেপির স্থানীয় নেতাদের দাবি,সুজন মন্ডলকে দলবিরোধী কাজে আগেই বহিষ্কার করা হয়েছে।
পুলিশ হত্যাকান্ডে ধৃত দের যোগাযোগ ছিল কিনা খতিয়ে দেখছে। তদন্ত চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*