রোজদিন ডেস্ক : আজ, শনিবার দলীয় কর্মীদের নিয়ে ফের আর একদফা ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এই সভায় প্রায় ১ লক্ষেরও বেশি দলীয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি ও কর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন বিএলএ ২রাও। বিকেল ৪টেয় বৈঠক শুরু হবে। এসআইআর পর্বে এই মুহূর্তে রাজ্যে যা পরিস্থিতি তা নিয়ে দিক নির্দেশ করবেন তিনি। সেইসঙ্গে দলের কোথায় কাদের কী কী খামতি রয়েছে, আলোচনা হবে সেসব নিয়ে দেবেন পরামর্শও।

Be the first to comment