৩৬৫ দিন সতর্ক থাকে প্রশাসন, তবে এটা দুর্ঘটনা, দুর্ঘটনাকে কেউ আটকাতে পারে না; বিবৃতি অমিত শাহের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। স্বজনহারাদের পাশে আছি। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আছে গোটা দেশ।’

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার প্রথমে ভারত সরকার, প্রধানমন্ত্রী, গুজরাত সরকারের তরফে, যারা হতাহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দুর্ঘটনার খবর পেতেই আমি সকলের সঙ্গে যোগাযোগ করেছি। ভারত সরকার ও গুজরাত সরকার একসঙ্গে উদ্ধারকার্যে নেমেছে।’

অমিত শাহ এদিন বলেন,’ বিস্ফোরণের ফলে তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল, যে বাঁচানোর সুযোগটুকুই মেলেনি। আমি দুর্ঘটনাস্থলে গিয়েছি। প্রায় সমস্ত নিহত যাত্রীদের দেহই উদ্ধারের কাজ শেষ হয়ে এসেছে। যেসকল নিহত যাত্রীদের পরিবারের সদস্যরা এসেছেন, তাঁদের DNA পরীক্ষার প্রক্রিয়াও ২-৩ ঘণ্টায় শেষ হয়ে যাবে। বিদেশে যাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, তাঁদের জানানোর প্রক্রিয়াটিও শেষ হয়ে গিয়েছে। ওনারা পৌঁছলেই, DNA নমুনা নেওয়া হবে। এবং যত মৃতদেহ মিলেছে, তাঁদের DNA নমুনা নেওয়ার কাজ শেষ হয়েছে। গুজরাতেই প্রায় হাজারের কাছাকাছি DNA টেস্ট করতে হবে। এই সকল DNA টেস্ট করার ক্ষমতা গুজরাতে রয়েছে। তাই ডিএনএ টেস্ট করার জন্য গুজরাতের বাইরে যেতে হবে না। অপরদিকে, তিনি আরও জানান, ৩৬৫ দিন সতর্ক থাকে প্রশাসন। তবে এটা দুর্ঘটনা। দুর্ঘটনাকে কেউ আটকাতে পারে না। ‘

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*