১৯৮৮ সালের স্মৃতি ফেরালো ২০২৫, ৩৭ বছর পর আবারও ভয়াবহ দুর্ঘটনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাতের আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ বিমানের ভেঙে পড়া ভারতের উড়ান-ইতিহাসে অন্যতম বৃহৎ দুর্ঘটনা বলে চিহ্নিত হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন ওই উড়ানে। ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও।

ভারতে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা অতীতেও বেশ কয়েক বার ঘটেছে। তাৎপর্যপূর্ণ ভাবে অধিকাংশ ক্ষেত্রেই তা ঘটেছে উড়ান বা অবতরণের সময়। এবার তার ঠিক উল্টো।

ভারতের ইতিহাসে অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছিল আজ থেকে ৩৭ বছর আগে এই আহমেদাবাদেই, ১৯৮৮ সালে। ইন্ডিয়ান এয়ারলাইন্‌সের ফ্লাইট ১১৩ অবতরণের সময় শেষ মুহূর্তে ভেঙে পড়েছিল। ১৩০ জন যাত্রী এবং বিমানকর্মী নিহত হয়েছিলেন ওই দুর্ঘটনায়।

সূত্রের খবর, বেঁচে গিয়েছিলেন মাত্র দু’জন। দৃশ্যমানতা কম থাকার কারণেই ওই বোয়িং ৭৩৭ বিমানটি দুর্ঘটনার শিকার হয় বলে তদন্ত রিপোর্টে জানানো হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*