রোজদিন ডেস্ক, কলকাতা:– আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে এক ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে টাটা গোষ্ঠী। গড়ে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজও। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা করা হয় টাটা গ্রুপের তরফে।
দুর্ঘটনার পর টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, “আমরা আহতদের চিকিৎসা ব্যয়ও বহন করব এবং তাদের প্রয়োজনীয় সকল যত্ন এবং সহায়তা নিশ্চিত করব। এছাড়াও, আমরা বিজে মেডিকেলের হোস্টেল নির্মাণে সহায়তা প্রদান করব।”
টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা বলেছেন, “আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই হৃদয়বিদারক ঘটনাটি অসংখ্য পরিবারের জন্য অপরিসীম শোক বয়ে এনেছে, এবং আজ যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা”
প্রসঙ্গত, বৃহস্পতিবার আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিমান, উড়ানের কিছুক্ষণেই ভেঙে পড়ে। আগুন ধরে যায় যাত্রীবাহী বিমানে, জ্বলে যায় আশেপাশের গাড়ি-বাড়ি। দুর্ঘটনার পরই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই বিমানে ২৩০ জন যাত্রী এবং ১২জন ক্রু মেম্বার, মোট ২৪২ জন ছিলেন।

Be the first to comment