রোজদিন ডেস্ক : অ্যাডমিট কার্ড না পাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী ২৭ জানুয়ারি ফের এনরোলমেন্ট পোর্টাল খুলছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২৭ জানুয়ারি থেকে একদিনের জন্য তা খোলা হবে বলে পর্ষদ সূত্রে জানা যায়। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর জন্য কোন পড়ুয়ারা আবেদন করতে পারবে তাও জানিয়ে দিয়েছে পর্ষদ। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ, নবম ও দশম শ্রেণি মিলিয়ে ৭০% উপস্থিতি, স্কুলের গাফিলতিতে বঞ্চিত যারা, সেই পড়ুয়ারাই নিজের স্কুলের মাধ্যমে এই আবেদন করতে পারবে৷ স্কুলগুলিকে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল থেকে এনরোলমেন্ট রিপোর্ট ডাউনলোড করে সংশ্লিষ্ট পড়ুয়াকে দিয়ে স্বাক্ষর করানো সহ স্কুলের প্রধানকেও স্বাক্ষর করতে হবে। এর জন্য পর্ষদকে ফি দিতে হবে। অ্যাডমিট কার্ড ও পর্ষদ থেকে স্কুল কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে।
আগামী বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টার মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ থেকে স্কুল কর্তৃপক্ষ অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন।
দোষী স্কুলগুলির বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।

Be the first to comment