বাংলাদেশে রাতের অন্ধকারে সরস্বতী প্রতিমা ভাঙা হল

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের গোপালগঞ্জের মুকসুদপুরে শুক্রবার রাতে সরস্বতী প্রতিমার মাথা ভেঙে দেওয়া হয়। আজ সকালে স্থানীয় মানুষরা তা দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশের পদস্থ আধিকারিকরা, গোয়েন্দা কর্তা, সেনা প্রতিনিধিরাও সেখানে যান। পুলিশ সূত্রে প্রকাশ, মুর্তি ভাঙার আগে সিসিটিভি ও খুলে ফেলা হয়। ফলে কারা এতে জড়িত প্রাথমিকভাবে বোঝা যায়নি। পুলিশ তাদের খোঁজে জোর চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার বাংলাদেশের একাধিক জায়গায় সরস্বতী পুজো হয়। রাতে গোপালগঞ্জের এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*