রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের চা-শ্রমিকদের জমির অধিকার দেবে বিজেপি। আজ শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই আশ্বাস দিয়েছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কি কি সুবিধা হবে রাজ্যে আজ ব্যারাকপুর ও শিলিগুড়িতে তার ফিরিস্তি দেন তিনি। অভিযোগ করেন, মমতা ব্যানার্জির সরকার চা-বাগানগুলি বেসরকারি সংস্থাকে দেওয়ার ষড়যন্ত্র করছে। চা-শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী যা কিছু করেছেন, অসমে তা কার্যকর হয়েছে। অথচ এই রাজ্যের চা-শ্রমিকদের কোনও সুবিধা হয়নি। মুখ্যমন্ত্রী তাঁদের জমির মালিকানা না দিয়ে দেশলাই বাক্সের মত ছোট ছোট ঘর দিতে চাইছে।
অমিত শাহ আরও অভিযোগ করেন, উত্তরবঙ্গে এমস করার জন্য জমি আটকে রেখেছে এই সরকার। বাগডোগরায় নতুন বিমানবন্দর, রেল প্রকল্প আটকে রাখা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ও কেটে ফেলা হচ্ছে। এই সব বন্ধ করতে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে বলে জানান।
রাজ্যে এই সরকারের আমলে ৬৯০০টি সংস্থা বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি। এর মধ্যে ১১০টি শেয়ার বাজারে নথিভুক্ত ছিল। সব রাজ্যের বাইরে চলে গেছে।
দেশের মাথা পিছু আয়, জিডিপি-তে অতীতে এই রাজ্য কি ছিল, আর এখন কি হয়েছে পরিসংখ্যান দিয়ে আক্ষেপ করেন।
ব্যারাকপুরের মত শিলিগুড়িতে ও রাজ্যে তাঁদের সরকারকে সুযোগ দিতে জনতাকে আর্জি জানান।

Be the first to comment