মহানগরীতে ফের অগ্নিকাণ্ড,এবার চিনার পার্কের রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেছুয়া ফলপট্টিতে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। তারই মধ্যে ফের মহানগরীতে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার সকালে চিনার পার্কের একটি রেস্তরাঁয় আগুন লেগে যায়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ঠিক কী কারণে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে
স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পান বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছিল রেস্তরাঁ থেকে। এরপরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল এবং পুলিশ আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক অনুমান, রেস্তরাঁর বেশিরভাগ সামগ্রীই পুড়ে গিয়েছে। তবে হতাহতের খবর নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*