BARANAGAR MURDER: স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার প্রাক্তন ফুটবলার, বরানগরে উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: বিয়ে হয়েছিল।মাত্র তিন মাস। তার মধ্যেই স্ত্রীকে নির্মমভাবে খুনের অভিযোগ উঠল ময়দানের এক পরিচিত ফুটবলারের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বরানগরের অশোকগড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীকে খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন ফুটবলার মানস দাসকে। এই ঘটনায় রবিবার গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয। শনিবার বরানগরের অশোকগড় এলাকায় মানস দাসের বাড়ি থেকে তাঁর স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তরবঙ্গের বাসিন্দা রিয়া পালের (৩২) সঙ্গে মাত্র তিন মাস আগে বিয়ে হয় মানসের, যা ছিল তাঁর দ্বিতীয় বিয়ে। স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই দু’জনের মধ্যে বনিবনা ছিল না। মানস নিয়মিত তাঁর স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। শনিবার ঘরের ভেতর স্ত্রীর নিথর দেহ মেলার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ঘটনার সত্যতা আড়াল করতে চুপিসাড়ে দেহ সরিয়ে ফেলার চেষ্টা করছিল। এর প্রতিবাদে উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেশ বেগ পেতে হয় এবং শেষ পর্যন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বরানগর থানার পুলিশ প্রাক্তন ফুটবলার মানস দাসকে গ্রেফতার করেছে। এটি আত্মহত্যা নাকি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*