URBANA ASSAULT CASE: অভিজাত আরবানা আবাসনে ধর্ষণের চেষ্টা, ধারালো অস্ত্রের কোপ

অভিযোগ পেয়ে গ্রেফতার ফ্লাটের পরিচারক

Spread the love

রোজদিন ডেস্ক: ফের শিরোনামে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন আরবানা। ওই আবাসনের ফ্লাটে এক মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা, বাধা পেয়ে ধারালো ছুরি দিয়ে কোপানোর অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে ওই ফ্লাটেরই পরিচারকের বিরুদ্ধে। ঘটনার পরই সে পালায়। কিন্তু অভিযোগ পেয়ে কয়েক ঘন্টার মধ্যে দুর্গাপুর স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতা মহিলা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরের দিকে ওই মহিলা তাঁর নিজের ফ্লাটে একাই ছিলেন। সেই সুযোগে ওই ফ্লাটেরই পরিচারক মহিলাকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলা বাধা দিলে সে রান্নাঘর থেকে ধারালো ছুরি এনে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। একাধিকবার কোপ মারে মহিলাকে। গুরুতর জখম অবস্থায় মহিলা চিৎকার শুরু করলে ওই অবস্থায় তাঁকে ফেলেই চম্পট দেয় অভিযুক্ত পরিচারক। গুরতর জখম মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে লালবাজারের গুন্ডাদমন শাখা। অভিযুক্তের মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে দুর্গাপুর স্টেশনে দূরপাল্লার একটি ট্রেন থেকে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*