Delhi Bus Gang Rape : দুই অভিযুক্ত গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক :
দিল্লির বাসে ফের গণধর্ষণের (Delhi Bus Gang Rape) ভয়ঙ্কর ঘটনা। সূত্রের খবর, উত্তর প্রদেশের মইনপুরীর বাসিন্দা এক কিশোরী বাড়িতে অশান্তি হলে আত্মীয়র বাড়ি নওডায় যাওয়ার জন্য বেরোয়। রাতে বুঝতে না পেরে ভুল জায়গায় বাস থেকে নেমে পড়ে। এরপর সে আর একটি বাসে নওডার দিকে রওনা দেয়। যাত্রীহীন বাসে সুযোগ বুঝে চালক ও কন্ডাকটর তাকে ধর্ষণ করে। বাধা দিলে খুনের হুমকি দেয়৷ এরপর বিধ্বস্ত কিশোরীকে তারা কাশ্মীরি গেটের কাছে ফেলে উধাও হয়। চলতি মাসের প্রথম দিকে এই ঘটনা হলেও তা সামনে আসেনি। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। বাসটিও বাজেয়াপ্ত করেছে তারা। বাসে এক গোছা চুলও মিলেছে। তা একাদশ শ্রেণীর ওই কিশোরীর বলে পুলিশের অনুমান।
এই ঘটনা ফের ২০১২ সালে দিল্লির নির্ভয়া কান্ডের ভয়ঙ্কর স্মৃতি উসকে দিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*