JADAVPUR UNIVERSITY: মোছার পর ২৪ ঘণ্টাও কাটল না, যাদবপুরে ফিরল বিতর্কিত দেওয়াল লিখন

Spread the love

প্রতিবেদন: ২৪ ঘন্টাও কাটল না। মুছে ফেলার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JADAVPUR UNIVERSITY) ফিরল বিতর্কিত দেওয়াল লিখন।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর রাতারাতি যেমন দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল, ঠিক তেমনই রবিবার রাতে ক্যাম্পাসের দেওয়ালে ফিরে এল সেই সব লেখা। ফের দেখা গেল, ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে নতুন করে লেখা হয়েছে। সদ্য সাদা রঙ করা দেওয়ালে এবার কার্ল মার্কসের উক্তি লেখা রয়েছে। কে বা কারা নতুন করে দেওয়াল লিখল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবিভিপি-র দাবি, নকশালপন্থীরাই লিখেছে। সংগঠনের এক মুখপাত্র বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এগুলি মুছে ফেলা হোক। আমরা তো জানি, এগুলি মুছে ফেলা হলে, পরেরদিন আবার লেখা হবে। কারণ রেজিস্ট্রারারই বেআইনি। ওঁর নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে। প্রধান উদ্দেশ্য শুধু এখানে দেওয়াল লেখা নয়, আসল উদ্দেশ্য হল নিজেদের দুর্নীতিকে আড়াল করা। এদিকে আজ সোমবার এসএফআই-র তরফে “টেক ব্যাঙ্ক ইউর ওয়াল” নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টায় সেই কর্মসূচি হওয়ার কথা। তবে তার আগে কারা এসব করল, উঠছে প্রশ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*