EX Minister ইন্দ্রনীল সেনের গ্রেফতার, খুশি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান সুচেতন ভট্টাচার্য ও

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারে খুশি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান সুচেতন ভট্টাচার্য। শুক্রবার এক চ্যানেলে তিনি সাফ জানান, তাঁর প্রয়াত সংস্কৃতি মনস্ক পিতার সঙ্গে ইন্দ্রনীল সেনের সুসম্পর্ক থাকার কথা কোনভাবে ভাসিয়ে দেওয়া হয়েছিল মাত্র। তাঁর নানা দুষ্কর্ম আছে, এই সব কৃতকর্মের ফল তিনি পাবেন বলে সুচেতনের আশা। প্রকাশ্যেই তিনি প্রাক্তন মন্ত্রীকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, বিশিষ্ট গায়িকা ঋদ্ধি ব্যানার্জি দীর্ঘ দিন ধরে ই এই সব নিয়ে সরব। মুখ্যমন্ত্রী জনতার দরবারেও তিনি ইন্দ্রনীল সেনের নানা অনিয়ম, পক্ষপাতী মনোভাব ইত্যাদি নিয়ে নালিশ জানিয়েছিলেন।
ইউনেস্কো র লোগো ব্যবহার করে যেভাবে তিনি ও তাঁর ঘনিষ্ঠ মহল কোটি কোটি টাকা তুলেছেন, তা সামনে আসার পর পরতে পরতে প্রাক্তন মন্ত্রীর আরও বহু কীর্তি জানা যাচ্ছে। এমন কি বেশ কয়েকজন নামী মৃৎশিল্পী র নাম ও জড়িয়েছে বলে জানা যায়। পুলিশ সব কিছু তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*