দক্ষিণ কলকাতার কলেজে ‘গণধর্ষণ’ – আমরা ইস্যু টেক আপ করছি, খুব বড় জিনিস হবে; প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– কসবা আইন কলেজ ক্যাম্পাসের মধ্যে ভর সন্ধেবেলা গনধর্ষন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত তিন জন। পুলিশ সূত্রে খবর, ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী, তিনি আবার শাসক দলের ছাত্র সংগঠনের প্রাক্তন নেতা, এখনকার শাসক দলের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ।

এই ঘটনায় ইতিমধ্যেই সরকারের তীব্র সমালোচনা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতাশুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গিয়েছে দিঘাতে। লোক তো নেই দিঘায় । জামা খুলিয়ে পুলিশকে দিয়ে হাঁটাবে। এই মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি। খুব বড় জিনিস হবে।’

এদিন শুভেন্দু আরও বলেন, এই অ্যারেস্টও লোক দেখানো, এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, আর জি কর কাণ্ডের এক বছরের মধ্যে এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সারা রাজ্যে। ফের প্রশ্নের মুখে কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা।

তবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আগেই প্রতিক্রিয়া জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যও এই ঘটনায় নিন্দায় সরব হয়ে যথাযথ শাস্তির দাবী জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*